৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
নোয়াখালীর হাতিয়ায় ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেয়ারম্যানঘাট মাছঘাটে শাহজাহান ব্যাপারীর আড়তে নিলামে মাছটি বিক্রি হয়।
নিলামে ১৭ জনের মতো ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ দর দিয়ে ইলিশটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী বিষু ব্যাপারী।
জানা গেছে, হরণী ইউনিয়নের জেলে জাহেদ মাঝির জালে ইলিশটি ধরা পড়ে।
রোববার ১২ জন জেলেকে নিয়ে সাঙ্গু গ্যাসফিল্ডের কাছাকাছি নদীতে মাছ ধরতে যান জাহেদ মাঝি।
সোমবার রাতে জাল ফেলার পর মঙ্গলবার জাল তুলতে গিয়ে বড় ইলিশটি পাওয়া যায়।
পরে মাছটি চেয়ারম্যানঘাটে এনে নিলামে তোলা হয়।
ক্রেতা বিষু ব্যাপারী জানান, মাছটি ঢাকার মোকামে পাঠানো হবে এবং সেখানে ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি হতে পারে।
জেলে জাহেদ মাঝি জানান, বড় ইলিশসহ অন্যান্য মাছ বিক্রি করে তাঁরা প্রায় পৌনে তিন লাখ টাকা পেয়েছেন।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ফয়জুর রহমান বলেন, এবার তুলনামূলক কম মাছ ধরা পড়লেও দু-একটি বড় ইলিশ জেলেদের কিছুটা স্বস্তি দিচ্ছে।
এমএসএম / এমএসএম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ