ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ৪:৬

নওগাঁর ধামইরহাটে সরকারি ইজারাভুক্ত হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি খাস জমি দখল করে স্থাপনার চেষ্টা করলে তা গুড়িয়ে দিয়ে অভিযুক্তকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সতর্কও করা হয়েছে।
জানা গেছে, ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অধীন পলাশবাড়ী হাট-বাজারের পেরিফেরিভুক্ত খাস জমির গলি দিয়ে ক্রেতা ও স্থানীয় যাতায়াত করতো। সেখানে আইন অবজ্ঞা করে হাটের ক্রেতা ও সাধারণ জনগনের চলাচলের জায়গা দখল করে দোকান ঘর নির্মানের চেষ্টা করে ওই এলাকার আতাউর রহমান ও তার ছেলে রিফাত হোসেন। ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে অভিযোগটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় অবৈধভাবে ঘর নির্মান বন্ধ করে দেন। এ সময় তিনি আইনের প্রতি সকলকে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়ে বলেন,‘ হাট-বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন ২০২৩ এর ১০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া খাস জমির উপর হাট-বাজারের সম্পত্তিতে কোন ভাবে দোকান-পাট বা স্থাপনা নির্মান করা যাবে না।’
নির্বাহী ম্যাজিষ্ট্রেটের এমন আইনসিদ্ধ পরামর্শ ও নির্দেশনায় অভিযুক্ত আতাউর রহমান ও তার ছেলে রিফাত তাদের ভুল বুঝতে পেরে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই