ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ৪:৩১

একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হলে শুধু সিটি করপোরেশনের ওপর নির্ভর করলে চলবে না, নগরের বিভিন্ন সেবাদানকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

তিনি বলেন, ‘ফুটপাত বা সরকারি জায়গা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সেই স্থানগুলো স্থায়ী ব্যবস্থাপনায় রাখতে হবে, অন্যথায় কিছু দিন পর আবার দখল ও বিশৃঙ্খলা ফিরে আসবে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে মেয়র এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, শুধু উচ্ছেদ বা আইন প্রয়োগের মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে সমাধানের উদ্যোগ নিতে হবে। উচ্ছেদ অভিযানে গিয়ে এমন অনেক মানুষের মুখোমুখি হতে হয়, যারা জীবন ও জীবিকার তাগিদে ফুটপাতে ব্যবসা করছেন। বিকল্প জীবিকা বা পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের সরিয়ে দিলে একই সংকট বারবার তৈরি হয়।

হকার পুনর্বাসনে সিটি করপোরেশনের গৃহীত উদ্যোগের কথা তুলে ধরে মেয়র জানান, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য রয়েছে এমন ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে নির্দিষ্ট সময়ে ‘নাইট মার্কেট’ চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে নগরের আগ্রাবাদ ও চকবাজারে এ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা অন্যান্য এলাকায় সম্প্রসারণ করা হবে।

গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে চসিকের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের পাশাপাশি শহরের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরাভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর কাজ চলছে। এছাড়া কর্ণফুলী সেতু এলাকায় যানজট কমাতে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং টোল আদায়ে দীর্ঘসূত্রতা হচ্ছে কি না, তা পর্যালোচনার আহ্বান জানান তিনি। মেয়র ঘোষণা দেন, নগরের কুলগাঁও এলাকায় নির্মিত বৃহৎ বাস টার্মিনালটি খুব শিগগিরই উদ্বোধন করা হবে।

নগরের স্বাস্থ্য খাত প্রসঙ্গে মেয়র বলেন, কেবল জ্বরের চিকিৎসা নয়, রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু মোকাবিলায় রোগী শনাক্তের তথ্যের ভিত্তিতে হটস্পট চিহ্নিত করে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে চসিকের কার্যক্রম চলছে। এছাড়া নগরে নতুন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে চসিকের পক্ষ থেকে জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নৈতিক অবক্ষয়কে মূল কারণ হিসেবে চিহ্নিত করে মেয়র বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধের জন্য শৈশব থেকেই সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। এজন্য চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘স্কুল হেলথ প্রোগ্রাম’ চালু করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ওপরের স্তর থেকে শুরু করে মাঠপর্যায় পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৯ (চকবাজার-কোতোয়ালি-বাকলিয়া) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীসহ সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

aliul / aliul

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু, গৃহবধূ গ্রেপ্তার

আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে

লঞ্চের ভাড়াও বাড়লো

ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-আজারবাইজান

ডিএমপির গুলশান ও বনানী থানায় নতুন ওসি

রাস্তা দখলমুক্ত করা-ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট অভিযান

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সিম ব্যবহার নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড