আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ারআশুগঞ্জে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতেই জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। প্রধান অতিথি সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন,যুবদলের আহ্বায়ক আলমগীর খা,যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সি, কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বাদল মাধুর,উপজেলা বিএনপির সহগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন,উপজেলা শ্রমিক দলের আহবায়ক সোহেল পারভেজ,আড়াইসিধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মমিন মিয়া,আশুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ উসমান মিয়া প্রমুখ। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরাউপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইসিধা কাদির
ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ
উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ফরহাদ হোসাইন।শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি,শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে এ আয়োজনে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বল প্রধান অতিথি আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠান শেষে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন