ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ৪:৩৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঞ্চল্যকার জিআর ৫১২/২৩ নম্বর হেরোইন মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জুয়েল রানাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে ‘জুয়েল মেম্বার’ নামে পরিচিত এবং এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

​গ্রেপ্তার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন এবং বর্তমানে রাজশাহীর বেলপুকুর এলাকায় বসবাস করছিলেন।

​পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আধুনিক বুদ্ধিমত্তা ও কৌশল ব্যবহার করে আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা হয়। এরপর ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে (রাত ১টা ৩০ মিনিটে) চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ দল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেপ্তার করে।

​পুলিশের তালিকাভুক্ত ২ নম্বর এই মাদক কারবারির বিরুদ্ধে আদালত হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক