নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ‘ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের একটি কমিউনিটি সেন্টারে সকালে ব্যবসা পরিচালনা, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবসায়িক কৌশল সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দিতে এই বিশেষ ট্রেনিং ও সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখার সভাপতি মো: এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক মো: আমিনুর রহমান,ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আব্দুল মতিন, জেলা সহ-সভাপতি রুপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রুহুল, মো: জাকির হোসেন বিশ্বাস,মাও: ওবায়দুল্লাহ কায়সার।
বক্তারা বলেন, ব্যবসা হলো একটি সৎ ও সাহসী পেশা। দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান অপরিসীম। ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আর এই ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক এবং সুশৃঙ্খল করতে প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, সততা এবং পারস্পরিক সহযোগিতা।
আজকের এই ট্রেনিং প্রোগ্রাম থেকে আমাদের ব্যবসায়ীরা আধুনিক ব্যবসায়িক কৌশল, দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার নানা দিক সম্পর্কে যে ধারণা লাভ করবেন, তা তাদের ব্যক্তিগত ব্যবসার পাশাপাশি দেশের অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে ।
এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নড়াইল জেলার সেক্রেটারি মো: মিরাজুল ইসলাম।
এমএসএম / এমএসএম
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন