ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ বিকাল ৫:৮

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একটি নতুন মৎস্যজীবী সংগঠনের কার্যক্রম ও অর্থ আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মাথায় রামদার কোপে গুরুতর জখম হওয়া এমরাজুল (১৮) নামের এক তরুণ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—হরিপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে এমরাজুল (১৮) ও জিয়াউর রহমান (১৪), শামসুদ্দিনের ছেলে আল আমিন (৩৫), মৃত সোনার আলীর ছেলে ইসলাম উদ্দিন (৫৫) ও শামসুদ্দিন (৬০) এবং জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন (১৮)। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য এমরাজুলকে সিলেটে পাঠানো হয় এবং বাকিদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ইসলাম উদ্দিন তাঁর ভাগনে রইস মিয়ার কাছে নতুন সমিতি গঠনের নামে স্থানীয় সদস্যদের কাছ থেকে চাঁদা বা টাকা উত্তোলনের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে রইস মিয়া তাঁর মামা ইসলাম উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ওই সময় স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেন। তবে এর ঘণ্টাখানেক পর রইস মিয়াসহ আজিজুর, হাবিবুর, হাবিজুর এবং রইসের ছেলেরা রামদা, দা ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইসলাম উদ্দিন ও এমরাজুলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এমরাজুলের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করাসহ বাধা দিতে আসা পরিবারের অন্য সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে এমরাজুলের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিকভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন এমরাজুলের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিপক্ষের কেউ আহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিশ্বম্ভরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী