সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় উত্তাল হয়ে উঠেছে গভীর সাগর। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় উপজেলা রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঝড়ো বাতাস বইছে। বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে রাঙ্গাবালীর একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা মালিক ও তাঁর দুই ছেলেসহ নয়জন মাঝিমাল্লাকেই অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক নম্বর-৫) অনুযায়ী, পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টায় এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের জহির প্যাদার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ট্রলারে জহির প্যাদা, তাঁর ছেলে সাইদুল প্যাদা ও মফিদুল প্যাদাসহ নয়জন মাঝিমাল্লা ছিলেন। দুর্ঘটনার পর সাগরে থাকা অন্য একটি ট্রলারের সহযোগিতায় তাঁদের সবাইকে উদ্ধার করা হয়। পরে রাত ১১টার দিকে তাঁদের নিরাপদে যুগিরহাওলা ঘাটে ফিরিয়ে আনা হয় এবং ডুবে যাওয়া ট্রলারটিও টেনে তীরে নিয়ে আসা সম্ভব হয়েছে। উপকূলীয় এলাকায় সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে প্রশাসন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত