ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ বিকাল ৫:১১

 অবশেষে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ২৮ ঘন্টা পর  অপহরণকারীদের কাছ পালিয়ে এসেছেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বামনা ছড়া গ্রামের জয়নাল আবেদিনের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর সকাল ৫ টার দিকে তিনি বাড়ী থেকে হাজী বাড়ি পুরির পটল জামে মসজিদে নামাজ পড়ানোর জন্য বের হন। এরমধ্যে পথিমধ্যে তিনি নিখোঁজ হন। উলিপুর বজরা রোডের সাইনবোর্ড বাজার নামক স্হানে তার ব্যবহৃত পাঞ্জাবি সেন্ডেল ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর পাশে তার বাইসাইকেল দাড়ানো অবস্থায় ছিলো। 
এদিকে আজ ২৩ সেপ্টেম্বর সাড়ে ৯ টার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের দারিয়াপুর বাজার এলাকায় তাঁকে অপ্রকৃতিস্থ অবস্থায় দেখা গেলে তার কাছ থেকে মোবাইল নম্বর জেনে স্হানীয় লোকজন তার।বাড়ীতে খবর দেন। পরবর্তীতে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।
বাসায় জিজ্ঞাসাবাদে তিনি জানান, খুব সকালে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি সাইনবোর্ড বাজারে এক ব্যক্তির ঠিকানা জানতে চায়, তিনি তখন বলেন তার বাড়ী এখানে নেই। এসময় মোটরসাইকেল আরোহী অপর ব্যক্তি তার নাকে একটা কিছু চেপে ধরে। এরপর তিনি কিছু বলতে পারেন না। ২২ সেপ্টেম্বর গভীর রাতে তিনি জ্ঞান ফিরে পেলে জানতে পান তিনি গাইবান্ধার একটি পরিত্যক্ত দ্বিতল ভবনে। সেখানে ছোট বড় মিলে প্রায় ২৬ জনকে অপহরণকারী আটকিয়ে রেখেছে। অপহরণকারীরা ঘুমিয়ে পড়লে তিনি সহ ৫ জন জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল বেয়ে নীচে জঙ্গলে ঝাঁপ দিয়ে হেঁটে দৌড়ে উক্ত স্হান ত্যাগ করেন।এর মধ্যে আমি অনেক কষ্টে দারিয়াপুরে চলে আসি। পরে স্হানীয় লোকজনের সহায়তায় মোবাইলে বাড়ীতে খবর দেই। 
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনগন গাইবান্ধা জেলার উক্ত এলাকায় দ্রুত অভিযান চালিয়ে  অপহৃত বাচ্চাদের উদ্ধারের দাবী জানান।
 এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শওকত আলী সরকার জানান, অপহৃত ব্যক্তি অসুস্থ তাকে ডেকে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাবো।

এমএসএম / এমএসএম

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার