নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
নাটোরের গুরুদাসপুরে নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছেন নুরুল-শারমিন দম্পত্তি। নুরুল ইসলামের একমাত্র মেয়ে সন্তান নুপুর খাতুন। তার আর কোনো ছেলে-মেয়ে না থাকায় নিজের ৫ বিঘা জমি মেয়ে নুপুরের নামে লিখে দেন। এর পর থেকেই দুই ভাইয়ের সাথে নুরুল ইসলামের দ্বন্দ্ব শুরু হয়। এমনকি ক্ষিপ্ত হয়ে মারধর করে বাড়ি থেকে তাদের বেড় করে দিয়ে নুরুল ইসলামের ৫ বিঘা জমি ভোগ-দখল করছেন শহিদুল ইসলাম@ জামরুল ও জাহিদ। এঘটনায় গত ১৫-০৯-২০২৬ তারিখে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন নুপুর।
দখলকৃত জমি ফেরত চাওয়ায় প্রতিনিয়ত তাদের মোবাইল ফোনেই হুমকি ধামকি দিচ্ছেন তার চাচা। বাধ্য হয়ে বাবার লিখে দেওয়া সেই পাঁচ বিঘা জমি দখলমুক্ত করা, হয়রানি ও মারধরের গুরুতর অভিযোগ তুলে বুধবার (২৩ সপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝাউপাড়া নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন নুরুলের মেয়ে নুপুর খাতুন।
অভিযোগ করে নুপুর বলেন, তাঁর বাবা নুরুল ইসলাম উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তার কোনো ভাই না থাকায় মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁর বাবা তার নামে ৫ বিঘা সম্পত্তি লিখে দেন। এতে তার দুই চাচা শহিদুল ইসলা@জামরুল ও জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তারদের পিতা-মাতাকে অত্যাচার শুরু করে। তিনি বিষয়টি জানতে পেরে ২ বছরের ছোট ছেলে মুত্তাছিরকে নিয়ে বাবার বাড়িতে যান। এসময় চাচা জামরুল ও জাহিদ আবার তাদের উপর চড়াও হয়ে নুুপুর, তার ছেলে মুত্তাছির, বাবা নুরুল ও মা শারমিনকে মারধর করে তাদের বসতবাড়ি থেকে তাড়িয়ে দেন এবং জমি দখল করে ভোগ করছেন। এর পর থেকে দেড় বছর হলো তার বাবা-মা তার শশুর বাড়ি ঝাউপাড়াতে থাকেন।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও কোনো ফল পাননি। তাই প্রশাসনের কাছে তাঁর বাবার লিখে দেওয়া জমি দখলমুক্ত করে দেওয়ার পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তবে
উল্লেখ্য- পিপলা মৌজায় তাদের বাড়ী ও ধানী জমি মিলে ১২২৬ নং খতিয়ানে ৩৩২, ৫৭৪, ২৮৪, ১২১৬, ৪৪৪, ৮৩১, ৩৫১, ৩৮৬, ১২২৪, ১২৩৮, ১২১৪, ৩৮৭, ৩৭২, ২১৫ ও ৬২৭ নং দাগে মোট ২৫৮.২৯ শতাংশ জমি রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জামিরুল ও জাহিদুলের মুঠোফোনে ফোন করলেও ফোন না ধরায় তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, এবিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২