সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলার নবগঠিত কমিটির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেছেন, বর্তমান সরকার বেঈমানী দিয়ে যাত্রা শুরু করেছে৷ তারা গণভোট না দিয়ে এ দেশের মানুষের সাথে প্রতারণা করেছে ৷
তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ তো হয়ইনি, বরং বিদ্যুৎ ও সার নিয়ে চরম সংকট তৈরি হয়েছে—যার সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।" একই সঙ্গে বর্তমান সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করে আসছে বলেও অভিযোগ করেন তারা।
তিনি দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি সংবিধান সংস্কার পরিষদ, সাত মাসে তিনবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সারসংক্রান্ত সমস্যা, শিশু নিখোঁজ ও নিরাপত্তা, মাদকের বিস্তার, দখল-লুটপাট, রাজশাহীর ছাত্রসংগঠন, স্থানীয় সরকার নির্বাচন এবং এনসিপির সাংগঠনিক বিস্তার নিয়ে কথা বলেন। এসব বিষয়ে কার্যকর উদ্যোগ ও জবাবদিহিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি সম্প্রতি রাজশাহী রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ঘটনায় সবাইকে সহনশীল হওয়ার আহবান জানান। কর্তৃপক্ষের যথাযথ তদন্ত গ্রহন পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
রাজশাহী নগরীর অলকার মোড় পিজ্জাস রেস্টুরেন্টে দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)- সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক এম. এ. সবুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান রনি।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এম. এ. সবুরকে আহ্বায়ক, নাহিদুল ইসলাম সাজুকে সদস্য সচিব এবং রনিউর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম অন্তর্ভুক্তি শেষে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২