টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
টাঙ্গাইল প্রেসক্লাবে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের অভিযোগ এনে এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আমান উল্লাহ আমান ও তার স্বজনরা। ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। আমান উল্লাহ আমান বলেন, গত ১৭ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিষয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে মোস্তাফিজুর রহমান নামক এক ব্যক্তি আমাকে ও অ্যাডভোকেট আরফান আলী মোল্লাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত সত্য আড়াল করতেই আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা দাবি করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। একই সাথে কোনো প্রকার মিথ্যা মামলার মাধ্যমে যেন তাঁকে হয়রানি করা না হয়, সেজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ এবং সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আরফান আলী মোল্লা, আব্দুর রাজ্জাক, মাসুদ, আহাদ, আজম, হাশেম মিয়া'সহ তাদের পরিবারের সদস্যগণ।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে