ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২৩-৯-২০২৬ বিকাল ৫:৪১

গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী এবং দুপুরে কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হন। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মুকসুদপুরে নিহত ব্যক্তির নাম আকরাম বিশ্বাস (৫০)। তিনি মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে। বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা ব্রীজ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী একটি কনটেইনারবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসের চাপায় পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দোলা পরিবহনের একটি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
সংঘর্ষে ঘটনাস্থলেই ২জন নিহত হন। আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত ৩জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই দিনে ঢাকা-খুলনা মহাসড়কের পৃথক দুই দুর্ঘটনায় ৩জনের নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত