ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৬ বিকাল ৫:৪২

নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উদ্যোগে স্থাপিত একটি বিগ-ক্যান্টিলিভারের নির্মাণমান নিয়ে ওঠা অভিযোগের সরেজমিনে পরিদর্শন ও যাচাই করেছে সওজের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যায়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অভিযোগের বিষয়টি সরেজমিনে যাচাই করতে ঘটনাস্থলে যান নওগাঁ সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন।
পরিদর্শনকালে বিগ-ক্যান্টিলিভারটির নির্মাণকাজের বিভিন্ন অংশ খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কাজের সিডিউল, নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশনের সঙ্গে বাস্তব কাঠামোর মিল রয়েছে কি না, তা যাচাই-বাছাই করেন প্রকৌশলীরা।

পরিদর্শন শেষে উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম বলেন, “অভিযোগের ভিত্তিতেই ক্যান্টিলিভারটির নির্মাণমান যাচাই করতে সরেজমিনে এসেছি। তবে পরিদর্শনে অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যায়নি।”

তিনি জানান, সিডিউল অনুযায়ী ক্যান্টিলিভারে ব্যবহৃত পাইপের বেড় ১৮ ইঞ্চি এবং উচ্চতা ৩২ ফুট রাখা হয়েছে। পাশাপাশি বিলবোর্ডের দৈর্ঘ্য ১৬ ফুট ও প্রস্থ ৮ ফুট রয়েছে।

প্রকৌশলী সুলতানা খানম আরও জানান, ক্যান্টিলিভারের বেইজ ঢালাইয়ের মাপ ১.২ দ্ধ ১.২ দ্ধ ১.৮ মিটার পাওয়া গেছে। বেইজ ঢালাইয়ের নিচে ১২ মিলিমিটার রডের সলিং নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।

সওজের প্রতিনিধি দলের দাবি, সরেজমিনে পরিমাপ, পর্যবেক্ষণ ও সিডিউল যাচাই শেষে বিগ-ক্যান্টিলিভারটির নির্মাণকাজ নির্ধারিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী হয়েছে। সার্বিক নির্মাণমান নিয়েও সন্তোষ প্রকাশ করেন উপ-বিভাগীয় প্রকৌশলী।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬