নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
নোয়াখালী শহরে যানজট নিরসন, যত্রতত্র হকার বসে জায়গা দখল, অপরিকল্পিত অবৈধ রিক্সা, অটোরিকশা চলাচল বন্ধ ডাইমেনশন সড়ক নির্মাণ সহ একাধিক দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।
২৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টায় মাইজদী টাউন হল মোড়, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।
নোয়াখালী ব্যবসায়ী সমিতির পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক স্বপনের সঞ্চালনায় ও কার্যকরি সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি সভাপতি সহিদুল ইসলাম কিরন।
আরো বক্তব্য রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহসভাপতি দ্বিন মোহাম্মদ বাবুল, সহ সভাপতি মাসুদ শাহীন।
বক্তারা বলেন, নোয়াখালী শহরে যানজট নিরসন, যত্রতত্র হকার বসে জায়গা দখল, অপরিকল্পিত অবৈধ রিক্সা, অটোরিকশা চলাচল বন্ধ ডাইমেনশন সড়ক নির্মাণ করতে হবে। যানজটের কারণে অনেক মুমুর্ষ রোগী মারা যাওয়ায় ঘটনাও ঘটেছে। পাশাপাশি ইসলামিয়া রোড়, টাউন হল মোড়, হাউজিং সহ একাধিক এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা, ছিনতাইকারি, সন্ত্রাসী, মাদককারিদের আগাগোনা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।
মানববন্ধন শেষে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামকে স্মারক লিপি ও পৌর প্রশাসনিক কর্মকর্তাকে অভিযোগ প্রদান করেন নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে