ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২৩-৯-২০২৬ বিকাল ৬:৫

যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর সিটি করপোরেশন স্কুল মাঠে জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের টঙ্গী পূর্ব থানার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, গাছা ও পূবাইল থানার দল অংশ নেয়। খেলাকে কেন্দ্র করে মাঠে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীদেরও উপস্থিতি ছিল। প্রথম খেলায় মুখোমুখি হয় টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানা। ৩০ মিনিটের খেলায় টঙ্গী পশ্চিম থানা ৩৩ পয়েন্ট অর্জন করে জয় পায়। বিপরীতে টঙ্গী পূর্ব থানা ২৪ পয়েন্ট সংগ্রহ করে। পরের খেলায় গাছা থানা ও পূবাইল থানা হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশ নেয়। নির্ধারিত সময়ের খেলায় গাছা থানা ১৭ পয়েন্ট এবং পূবাইল থানা ২৪ পয়েন্ট অর্জন করে। ফলে ২৪ পয়েন্ট নিয়ে পূবাইল থানা জয়লাভ করে। আয়োজকরা জানান, কাবাডিসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কর্মস্পৃহা বৃদ্ধির পাশাপাশি সমাজের তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে যুবসমাজকে মাদক, কিশোর অপরাধ ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রয়োজন রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের ডিসি শফিকুল ইসলাম শফিক, এডিসি জিয়াউল হক জিয়া, টঙ্গী সার্কেল খালিদ মাহমুদ আরাফাত, অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম, টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান, গাছা থানার ওসি মো. গোলাম রাব্বানী এবং পূবাইল থানার ওসি আতিকুর রহমান। খেলায় ধারাভাষ্য দেন আব্দুর রহিম কালা ও হাতেম আলী। আয়োজক টঙ্গী পূর্ব থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা হলে মাদক ও অপরাধপ্রবণতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। আগামীকাল ফাইনাল খেলার আমন্ত্রণ জানান আয়োজক কমিটি। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬