ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ বিকাল ৬:৪২

রাজধানীর কাপ্তান বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ও ১০ কেজি নষ্ট সবজি ধ্বংস করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নেতৃত্বাধীন সমন্বিত অভিযানকারী দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গুলিস্তানে অবস্থিত কাপ্তান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় এবং বিএফএসএর ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

অভিযানে বাজারের মাছ, মাংস, মুরগি, শাকসবজি ও মুদি দোকানে বিভিন্ন ত্রুটি পাওয়া যায়। প্রায় ৩০ কেজি চিংড়িতে জেলি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ ছাড়া শসা ও পটলসহ প্রায় ১০ কেজি নষ্ট সবজি সংগ্রহ করে ধ্বংস করা হয়।

অভিযানে মিস্টার নুডলস, বারবিকিউ সস ও বানানা এসেন্সসহ কিছু খাদ্যপণ্যে আমদানিকারকের সিল পাওয়া যায়নি। এসব পণ্য জব্দ করে বিক্রয়কর্মীদের সতর্ক করা হয়। এ ছাড়া বেশিরভাগ দোকানে মূল্যতালিকা পাওয়া যায়নি। মাছ ও মাংসের ওপর লাল বাতি ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়।

এসব ত্রুটি আগামী ১৫ দিনের মধ্যে সংশোধনের জন্য বাজার মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ে ত্রুটি সংশোধন না করলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

অভিযানে বিএফএসএর উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমন নেতৃত্ব দেন। এ ছাড়া বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

aliul / aliul

মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান

ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ