৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৫টি বিভাগের বেশ কিছু জেলায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু জেলায় সাময়িক ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এতে করে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড’ (বিডব্লিউওটি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ঢাকা পোস্টকে এ তথ্য জানায়। বৃষ্টিপাতের এই প্রবণতায় দেশের খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
বিভাগভিত্তিক পূর্বাভাসের বিবরণ তুলে ধরে সংস্থাটি জানায়, বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি জেলায় সাময়িক মুষলধারে বর্ষণের আশঙ্কা রয়েছে, যা কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি করতে পারে।
খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলায় একইভাবে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানেও কয়েকটি জেলায় সাময়িক ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কথা জানানো হয়েছে।
রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। কয়েকটি স্থানে সাময়িক ভারী বৃষ্টির প্রভাবে নিচু এলাকায় পানি জমে যেতে পারে।
রংপুর বিভাগের গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুর জেলার বহু জায়গায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও বিচ্ছিন্নভাবে সাময়িক জলাবদ্ধতার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
একইসঙ্গে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণ দেখা যেতে পারে।
এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি জেলাগুলোতেও ১ থেকে ২ দফা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং দু-এক জায়গায় সাময়িক ভারী বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। বৃষ্টির বিস্তার বিক্ষিপ্ত হতে পারে। ফলে উল্লিখিত জেলাগুলোর সব অঞ্চলে সমানভাবে বৃষ্টিপাত নাও হতে পারে।
aliul / aliul
ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ
৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা
চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন
মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার
কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস
ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা
পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না
ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ