মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান
চট্টগ্রাম নগরের শোলকবহর এলাকার জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে মো. সেকেন্দর হোসেন মিসবাহ (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।
গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তার সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি। নিখোঁজের তিন দিন পার হলেও বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মিসবাহর বাবা মো. বশির আহমেদ ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবারের সদস্যরা জানান, মিসবাহ নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও তার সন্ধানে চেষ্টা করেছেন। তবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
জিডিতে উল্লেখ করা হয়, মিসবাহর গায়ের রং ফর্সা। চেহারা লম্বাটে এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৯ ইঞ্চি। মাদ্রাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল পায়জামা ও পাঞ্জাবি।
মিসবাহর বাবা বশির আহমেদ বলেন, ‘আমার ছেলে হঠাৎ মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। আত্মীয়স্বজনের কাছেও খোঁজ নিয়েছি। কোথাও তার সন্ধান পাইনি। পরে থানায় জিডি করেছি। এখন পর্যন্ত কোনো খবর না পাওয়ায় আমরা খুবই দুশ্চিন্তায় আছি।’
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত পর্যন্ত তার নিখোঁজের সুনির্দিষ্ট কোনো কারণ বলা যাচ্ছে না। তার সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।
aliul / aliul
মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার
ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
মোহাম্মদপুরের ফার্মেসিতে গুলি, তদন্তে পুলিশ
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত