ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় বেড়েই চলেছে অটোরিকশার দাপট, বাড়ছে যানজট


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ১২:৪৮

নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরের প্রধান সড়ক, অলিগলিতে ও গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো দাপট দিন দিন বেড়েই চলেছে। ফলে অনিয়ন্ত্রিত চলাচলের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ চালকদের বেপরোয়া গতিতে অটোরিকশা চালানোর কারণে যানজট ও দুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অবৈধভাবে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার কারণে বেড়েছে লোডশেডিং।

সরেজমিনে বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বারহাট্টা গোপালপুর বাজার ও আসমা বাজারের একই অবস্থা- দুই বাজারেই নিদৃষ্ট অটো-স্ট্যান্ড থাকার পরও চালকরা মূল সড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, রাস্তার ওপর আড়াআড়ি করে গাড়ি রাখা এবং অতিরিক্ত অটোরিকশা চলাচলের কারণে সকাল থেকে বিকাল পর্যন্ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছেন, স্থানীয় বাসিন্দা, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও দূরপাল্লার যাত্রীরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বারহাট্টা উপজেলা প্রধান সড়কসহ বিভিন্ন এলাকার ভাঙা রাস্তা তোয়াক্কা না করে দিন কিংবা রাতে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশাগুলো। ফলে নিয়ন্ত্রণহীন এই বাহনে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তাছাড়া বেশিরভাগ চালকই অদক্ষ ও কম বয়সী কিশোর। যার কারণে তাদের বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

অটোরিকশার কয়েকটি গ্যারেজ ঘুরে গ্যরেজ মালিকদের সাথে কথা বললে তারা জানান, এসব গ্যারেজে প্রতিটি অটোরিকশা রাতের বেলায় অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত চার্জ দেওয়া হয়। সাধারণত একটি ব্যাটারিচালিত রিকশা চালানোর জন্য ১৬ ভোল্টের ৪টি ব্যাটারি প্রয়োজন। সারাদিন শহর ঘুরে গ্যারেজে অবৈধ বিদ্যুৎলাইনে সারারাত চার্জ দেওয়া হয়। সকাল বেলা চার্জ পূর্ণ হলে চালকরা ফের অটোরিকশা নিয়ে বের হয়ে যায়।

উপজেলা সদরের কাশবন গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশা চালক আব্দুল করিম বলেন, ব্যাটারি চালিত এসব অটোরিকশা চালানো অবৈধ। তবুও পেটের দায়ে বাধ্য হয়ে চালাই।

বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, রাস্তার ওপর এলোমেলো গাড়ি পার্কিংয়ের কারণে সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম বেগ পেতে হয়। উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার জন্য গড়ে উঠেছে অবৈধ গ্যারেজ। এসব অটোরিকশায় নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে স্থানীয় পর্যায়ে লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়ে যাচ্ছে, যা সাধারণ বাসিন্দাদের ভোগান্তি আরও বাড়িয়ে তোলে।

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বারহাট্টার সচেতন নাগরিক ও ভুক্তভোগীদের দাবি, উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন দ্রুত সমন্বিত উদ্যোগ নিয়ে প্রধান সড়কগুলোতে অটোরিকশার সংখ্যা নির্দিষ্ট করে এবং নির্দিষ্ট স্ট্যান্ড ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

বারহাট্টা জোনাল অফিসের (ডিজিএম) মোঃ গোলাম আজম বলেন, অবৈধ সংযোগ দিয়ে চার্জ দেওয়ার বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার