ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ১২:৫৭

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুইজন গুরুতর আহত হয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে কাশিমপুরের চক্রবর্তী ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফেজ আহমেদ খুলনা জেলার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সাত বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন। অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান (৪২)-কে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। আতাউর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে চক্রবর্তী এলাকার একটি দোকানে রাফেজ ঝালমুড়ি খাচ্ছিলেন। ওই সময় পাশের আরেকটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা আতাউরের সঙ্গে কয়েকজন পথচারীর তীব্র কথা-কাটাকাটি ও চিৎকার-চেঁচামেচি চলছিল। পরিস্থিতি শান্ত করতে রাফেজ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আতাউর রহমান তাঁর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফেজসহ উপস্থিত আরও দুজনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীর ধারালো ছুরির আঘাতে রাফেজের পেটের ডান পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে রাফেজের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত আনুমানিক একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পূর্বেও একটি হত্যা মামলা রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা

মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন

শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত