ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ১:১৭

রাঙ্গামাটির পাহাড়ী তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল ও প্রযুক্তিদক্ষ করে তুলতে ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। 

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি সদর জোনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি এবং ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজম।

সনদ গ্রহণ শেষে প্রশিক্ষণার্থীরা বলেন, "পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক কম্পিউটার শেখার সুযোগ কম। বিনামূল্যে এ প্রশিক্ষণ আমাদের সরকারি-বেসরকারি কাজের সুযোগ বাড়াবে।" "প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। এখন থেকে ফ্রিল্যান্সিং বা ঘরে বসেই আয়ের পথ খোঁজার চেষ্টা করব।" 

এসময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি বলেন, জোন কমান্ডার পাহাড়ে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সেনাসদরের এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, আমাদের এই পুরো প্রশিক্ষণ পরিকল্পনাসমূহ জিওসি ২৪ পদাতিক ডিভিশন স্যারের সরাসরি নির্দেশনায় এবং আমাদের রিজিয়ন কমান্ডার স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কাজটি সম্পন্ন করেছি।
​ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ আমরা বজায় রাখব, যাতে করে আমরা এই রাঙ্গামাটিতে বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে পারি। 
তিনি বলেন, আমাদের তরুণরা একদিকে যেমন শিক্ষিত হচ্ছে, অন্যদিকে সবসময় তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ হয়ে উঠছে না। তাই আমরা যদি এমন করতে পারি যে, এই তরুণরা নিজেরাই নিজেদের কর্মসংস্থান গড়ে তুলবে এবং তারা আরও অনেকের কর্মসংস্থান তৈরি করবে, তাহলে কিন্তু তাদেরকে অন্য কারও উপর নির্ভর করতে হবে না। ​আমি আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা সামনের দিকে আরও এগিয়ে যাবে এবং ভবিষ্যতে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করবে। তাদের মাধ্যমে আমরা এই প্রত্যাশা করছি।

বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে মোট ২০ জন শিক্ষার্থীকে সমাপনী সনদপত্র দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা

মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন

শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত