শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
মাগুরার শালিখায় খেলার মাঠের দাবিতে মানববন্ধন করেছেন ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও স্থানীয় গ্রামবাসী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসার সামনে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও গ্রামবাসীরা বলেন, এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় শিশু-কিশোর ও শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
তারা আরও বলেন, একটি খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়; এটি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দ্রুত একটি খেলার মাঠের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
জেলা যুবদলের সদস্য সুমন মুন্সির নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, শতখালী ইউনিয়ন বিএনপি নেতা লাভলু রহমান, জাহিদুর রহমান মিলন, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহ্বায়ক রেজাউল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি শিমুল মোল্লা, শতখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল বিশ্বাসসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা
Link Copied