ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ১:৫৯

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে মেঘনা নদীতে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুত বন্ধ থাকবে। তবে ইলিশ রক্ষার এই উদ্যোগের পাশাপাশি ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার হাজারো জেলে পরিবার পড়বে বড় ধরনের অনিশ্চয়তার মুখে।

চারদিকে নদীবেষ্টিত মনপুরার অধিকাংশ মানুষের জীবন-জীবিকা মেঘনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রতিদিন ভোরে নৌকা নিয়ে নদীতে ছুটে যান জেলেরা। সারাদিন জাল ফেলে যে মাছ পান, তা বিক্রি করেই চলে সংসার। কিন্তু ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হলে বন্ধ হয়ে যাবে তাদের একমাত্র আয়ের পথ।

জেলেদের অভিযোগ, নদীতে মাছ ধরা বন্ধ থাকলেও থেমে থাকবে না সংসারের খরচ। সন্তানের পড়াশোনা, খাবার, চিকিৎসা ব্যয় এবং ঋণের কিস্তির চাপ বহন করতে হবে তাদের। অনেক জেলে মৌসুম শুরুর আগে ধার-দেনা করে নৌকা ও জাল প্রস্তুত করেছেন। ফলে নিষেধাজ্ঞার সময়ে আয় বন্ধ হয়ে গেলে ঋণের বোঝা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সরকারি সহায়তা কার্যক্রমের দিকে তাকিয়ে রয়েছেন জেলেরা। তবে স্থানীয়দের প্রশ্ন, সহায়তার তালিকায় থাকা সবাই কি প্রকৃত জেলে? আবার প্রকৃত কোনো জেলে কি তালিকার বাইরে থেকে যাচ্ছেন? সংশ্লিষ্টরা মনে করছেন, বরাদ্দকৃত সহায়তা প্রকৃত জেলে পরিবারের কাছে স্বচ্ছ ও সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করা জরুরি।

অন্যদিকে, নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে নদীতে অবৈধ মাছ শিকার বন্ধ করা। স্থানীয়দের মতে, কেউ যদি সরকারি নির্দেশনা মেনে নদীতে না নামেন, আর অন্য কেউ গোপনে মাছ শিকার করেন, তাহলে নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি নিয়ম মেনে চলা জেলেরাও ক্ষতিগ্রস্ত হবেন।

তাই নিষেধাজ্ঞার সময়ে মেঘনা নদীতে নিয়মিত টহল এবং বিশেষ করে রাতের বেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদারের দাবি উঠেছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করছেন স্থানীয়রা।

জেলেদের প্রত্যাশা, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে এবং নিষেধাজ্ঞার সময় অবৈধ মাছ শিকার সম্পূর্ণরূপে বন্ধ থাকে।

কারণ মেঘনার ইলিশ শুধু জাতীয় সম্পদ নয়; এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে মনপুরার হাজারো পরিবারের জীবন-জীবিকা।

সংশ্লিষ্টদের মতে, ২২ দিনের এই নিষেধাজ্ঞা শুধু ইলিশের নিরাপদ প্রজননের পরীক্ষা নয়; এটি একই সঙ্গে সরকারি সহায়তা কার্যক্রমের স্বচ্ছতা, নদীতে নজরদারির কার্যকারিতা এবং নিয়ম মেনে চলা জেলে পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করারও একটি বড় পরীক্ষা।

এমএসএম / এমএসএম

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ

ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা

মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন

শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা