ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ২:০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের সদস্যদের নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার সুন্দরবনে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রেসক্লাবের সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হচ্ছে।
মুকসুদপুর প্রেসক্লাব ১৯৮৬ সালের ৩১ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪০ বছর অতিক্রম করে বর্তমানে ৪১ বছরে পদার্পণ করেছে সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে যারা প্রেসক্লাবের নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকেই ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। প্রয়াত সাংবাদিক ও নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে তাদের জন্য দোয়া এবং জীবিত সাবেক নেতৃবৃন্দের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন প্রেসক্লাবের বর্তমান সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর প্রেসক্লাবের সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। এতে মো: ছিরু মিয়াকে সভাপতি এবং কাজী মো: ওহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে মুকসুদপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এ ছাড়া নতুন কমিটির উদ্যোগে প্রেসক্লাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এসব কার্যক্রম বাস্তবায়নে মুকসুদপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা রয়েছে বলে প্রেসক্লাব সূত্রে জানা গেছে। আনন্দ ভ্রমণকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার মুকসুদপুর থেকে যাত্রা করে মংলা ও সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের কথা রয়েছে।
মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আনন্দ ভ্রমণ সফল করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আনন্দ ভ্রমণটি নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এমএসএম / এমএসএম

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ

ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা

মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন

শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা