রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত
রাজধানীর তুরাগে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসান (৪৮) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। তিনি একটি পোশাক কারখানায় লেবেল অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তুরাগ থানাধীন নলভোগ কবরস্থানের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামের আব্দুস সুবহানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে তুরাগের নলভোগ এলাকায় ভাড়া থাকতেন এবং ব্যক্তিজীবনে এক ছেলের জনক।
নিহতের রুমমেট মো. কবির হোসেন জানান, রাতে কারখানা থেকে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন হাসান। নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তুরাগ থানাকে জানানো হয়েছে।
aliul / aliul
জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত
টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত
বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা
টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশের
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ
উপকূলে গভীর নিম্নচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত