ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ২:১২

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় টানেল সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো ফাজিল খাঁর হাট কেন্দ্রীয় জামে মসজিদটি স্থানান্তর ও পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে নির্ধারিত জমিতে মসজিদটি পুনর্নির্মাণ করে দেওয়ার এই আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক আরফাতুল রাকিব এ রায় দেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়। 

চট্টগ্রাম আদালতের আইনজীবীরা জানান, ঐতিহ্যবাহী কোনো ধর্মীয় স্থাপনা অধিগ্রহণের পর তা পুনর্নির্মাণের আইনি বাধ্যবাধকতা নিয়ে এমন রায় চট্টগ্রাম আদালতে বিরল।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের সংযোগ সড়ক উন্নয়নের অংশ হিসেবে সড়ক ও জনপথ বিভাগ ফাজিল খাঁর হাট কেন্দ্রীয় জামে মসজিদ ও পাশের কবরস্থানের জমি অধিগ্রহণ করে। ২০২১ সালে এলএ মামলার মাধ্যমে তৎকালীন মসজিদ পরিচালনা কমিটির সম্মতিতে সওজ চট্টগ্রাম দক্ষিণ বিভাগ স্থাপনাগুলো অধিগ্রহণ করেছিল। তবে বিদ্যমান আইন অনুযায়ী, কোনো ধর্মীয় উপাসনালয় বা কবরস্থান অধিগ্রহণ করা হলে তা স্থানান্তর ও নতুন করে নির্মাণ করে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সওজ কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি।

পরবর্তী সময়ে ২০২৪ সালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক বাদী হয়ে সওজের দক্ষিণ জোনের নির্বাহী প্রকৌশলীসহ সাতজনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন।

মামলা পরিচালনাকারী আইনজীবী ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন বলেন, আদালত সওজ চট্টগ্রাম দক্ষিণ জোনের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরাদ্দকৃত ভূমিতে মসজিদটি পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন। ৩৫০ বছরের পুরোনো এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত এই ঐতিহাসিক মসজিদের পক্ষে আইনি লড়াই চালিয়ে ন্যায়বিচার পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।

aliul / aliul

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত

বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ

উপকূলে গভীর নিম্নচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা