ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ২:১৭

প্রত্যন্ত গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) পদায়ন দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গ্রামের মানুষ যেন ভোগান্তি ছাড়ায় স্বাস্থ্য সেবা নিতে পারে এজন্য সরকারের এই উদ্যোগ। স্বাস্থ্যকেন্দ্রে এক জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) আছে কিন্তু সে ঠিক মতো আসে না। স্বাস্থ্য কেন্দ্রটি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) না থাকায় বেশিরভাগ সময়

এলাকার দরিদ্র মানুষ সরকারের দেয়া স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ উঠেছে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) চিকিৎসক শামীম রেজার বিরুদ্ধে।

নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র  এক চিকিৎসক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মস্থলে যান মাসে চার দিন তারপরও সময়মতো স্বাস্থ্য কেন্দ্রে না যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুযায়ী অফিস ন'য়টায়। কিন্ত ন'য়টার সময় অফিসের নিয়ম থাকলেও তিনি আসেন নিজের খেয়াল খুশি মতো, কোনদিন পৌনে একটাই, কোনদিন সাড়ে ১১ টায় ও কোনদিন সাড়ে দশটায়। এছাড়াও কর্মরতউপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) চিকিৎসক শামীম রেজার সপ্তাহে বুধবার করে অফিস করার কথা থাকলেও তিনি সরকারি নিয়ম ভঙ্গ করে নিজেই নিয়ম তৈরি করেছেন বলে জানা যায়। তিনি ব্যক্তিগত নিয়মে ড় মঙ্গলবারে আসেন, এতে ব্যাহত হচ্ছে সরকারের মহৎ উদ্দেশ্য। সরকারের নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) শামীম রেজা। খোঁজ নিয়ে জানা যায়, শামীম রেজা কসবা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে অতিরিক্ত হিসেবে পদায়ন করে স্বাস্থ্য বিভাগ। পদায়নের পর থেকে তিনি নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।এ কর্মকাণ্ডে  স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের হাজার-হাজর মানুষ।

কসবা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিক জাকারিয়া বলেন, আমাদের স্বাস্থ্য কেন্দ্রে অতিরিক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) শামীম রেজা মাসে চার দিন আসেন। বাকি সময় ফতেপুর স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে অফিসে থাকেন।

কসবা ইউনিয়নের বাসিন্দা ও গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশন সভাপতি মাহফুজুর রহমান  বলেন, শুনেছি এই হাসপাতালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) একজন আছে। কিন্তু কোনদিন তো তাকে চোখে দেখলাম না। আমরা হাসপাতালে গেলে তাকে পাই না।

একই এলাকার রিপন আলী বলেন, সরকার আমাদের সেবা দেয়ার জন্য তাকে এই হাসপাতালে নিয়োগ করেছে। কিন্তু উনি ঠিক মতো আসেন না। আমাদের সেবা দেয়ার জন্য সরকার তাকে টাকা দেয়। কিন্তু আমাদের সে সেবা দেন না।

ভুক্তভোগিরা বলছেন, সরকার সাধারণ মানুষের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার অঙ্গিকার করলেও কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে তা ভেস্তে যেতে বসেছে। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারি এবং সঠিক তদারকির অভাবে রুগ্নদশা স্বাস্থ্যকেন্দ্রটির। চিকিৎসা সেবা না দিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বলেও অভিযোগ গ্রামবাসীর।

কসবা ইউনিয়নে আরেক বাসিন্দা ও গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশন সাধারণ সম্পাদক  গোলাম রাব্বি সাগর জানান, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সময়মতো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী না আসা একটি গুরুতর সমস্যা, যার ফলে গ্রামীণ সাধারণ মানুষ সঠিক সময়ে জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় পর্যায় নিয়মিত মনিটরিং বা তদারকি না থাকায় চিকিৎসকরা দায়িত্বে অবহেলা করেন স্থানীয়দের অভিযোগ। অনেক চিকিৎসক নির্দিষ্ট ইউনিয়ন বা উপজেলা এলাকায় না থেকে জেলা শহর থেকে যাতায়াত করেন, যার কারণে সময়মতো পৌঁছাতে পারেন না।

অভিযুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) শামীম রেজা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অনুপস্থিত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, আমি স্বাস্থ্য কেন্দ্রে সময়মতো আসি।

নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এম সি এইচ- এফ পি) ডা: নাঈমা আক্তার পাপিয়া   বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক অনুপস্থিত থাকার কথা না এবং বুধবারের বদলে মঙ্গলবারে আসার কথা না কারণ, কর্তব্যরত চিকিৎসকের ডিউটি সপ্তাহে বুধবার। যদি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়  কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ

ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা

মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন

শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা