ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ২:৩৯

চারদিকে হাওর। বর্ষায় বাড়ির উঠান থেকে রাস্তাঘাট—সবই ডুবে যায় পানিতে। যোগাযোগ ও শিক্ষার সুযোগ-সুবিধার সীমাবদ্ধতাও নিত্যদিনের বাস্তবতা। এমনই এক প্রত্যন্ত জনপদ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রাম। সেই গ্রামের ছোট একটি কাপড়ের দোকানির ছেলে শুভ আহমেদ এবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) পরীক্ষায় সাফল্য অর্জন করে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

১৮তম বিজেএস পরীক্ষায় মেধাতালিকায় ৮০তম স্থান অর্জন করেছেন শুভ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২০০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শুভ আহমেদের বাবা মো. কুদ্দুস মিয়া জগন্নাথপুর গ্রামের একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী। গ্রামের ছোট একটি দোকান পরিচালনা করেই সংসারের ব্যয়ভার বহনের পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন তিনি। সীমিত আয়, নানা পারিবারিক ব্যস্ততা ও প্রত্যন্ত এলাকার বাস্তবতার মধ্যেও ছেলের পড়াশোনার ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন।

শুভ ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার পরিচয় দেন। নিজ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় নবম স্থান অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার সময় থেকেই বিচারক হওয়ার স্বপ্ন দেখতেন শুভ। সেই স্বপ্নকে সামনে রেখে পড়াশোনার পাশাপাশি বিজেএস পরীক্ষার প্রস্তুতি নেন। দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের পর এবার আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য।

নিজের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শুভ আহমেদ। তিনি বলেন, ‘আইন বিভাগে ভর্তির পর থেকেই জজ বা অ্যাডমিন ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল। বাবার পরিশ্রম আর মায়ের স্বপ্ন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমি চাইতাম নিজের আলাদা একটা ভ্যালু তৈরি করতে। প্রস্তুতির সময় নিজেকে কখনো ফাঁকি দিইনি, বরং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট কৌশলী হওয়ার চেষ্টা করেছি।’

সহকারী জজ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে মানুষের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে চান শুভ। তাঁর ভাষায়, ‘আদালত মানুষের সবচেয়ে বিশ্বস্ত জায়গা। মানুষ নিরুপায় হয়েই সেখানে যায়। আমি চেষ্টা করব আমার আইনি জ্ঞান ও বাধ্যবাধকতা মেনে মানবিকতার জায়গা থেকে মানুষকে ন্যায়বিচার দিতে।’

খালিয়াজুরীর প্রত্যন্ত এই জনপদে বেড়ে ওঠা শুভর জন্য পথটা সহজ ছিল না। বর্ষায় হাওরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও রয়েছে নানা সংকট। এসব বাস্তবতার মধ্যেই নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে গেছেন তিনি।

শুভর সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর জগন্নাথপুরসহ পুরো খালিয়াজুরীতে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কাছে তাঁর সাফল্যের বিশেষ তাৎপর্যও রয়েছে। কারণ, গ্রামের একটি ছোট কাপড়ের দোকানি পরিবারের সন্তান হিসেবে জাতীয় পর্যায়ের একটি কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধাতালিকায় স্থান করে নেওয়া প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ।

শুভ আহমেদের সাফল্যের গল্প তাই শুধু একজন তরুণের সহকারী জজ হওয়ার গল্প নয়। এটি প্রত্যন্ত হাওরাঞ্চলের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও স্বপ্ন দেখার, সেই স্বপ্নের জন্য পরিশ্রম করার এবং যোগ্যতার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করার গল্প।

এমএসএম / এমএসএম

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ

ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা

মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন

শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা