ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ৩:২৪

বরিশালের বাবুগঞ্জ ডিগ্রী কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, পড়াশোনার পরিবেশ ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে ধারণা দিতে এ আয়োজন করা হয়।

সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ. ন. ম আঃ হালিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন

প্রধান অতিথির বক্তব্যে মেহেরুন্নেসা শিরিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময়। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করলে প্রত্যেক শিক্ষার্থীই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। নবীন শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার করে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। নিজেদের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এয়ার ফোর্সেস পার্সোনেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও বাবুগঞ্জ ডিগ্রী কলেজের বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট এস.এম. সফিউল্লাহ, কলেজের দাতা সদস্য মোঃ সামসুল আলম ফকির, দাতা সদস্য মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, কলেজের অভিভাবক সদস্য মোঃ হারুন অর-রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষা জীবনে নিয়ম-শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ