চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সরকার ঘোষিত ৬০ হাজার কোটি টাকা প্রি ফাইন্যান্স ও রি ফাইন্যান্সের আওতায় ঋণ মঞ্জুরী ও বিতরণের অগ্রগতি, ১:১:২ হারে সিএমএসএমই ঋণ মঞ্জুরী ও বিতরণ, কৃষি ঋণ মঞ্জুরী ও বিতরণ, শ্রেণীকৃত ঋণ আদায়ে বিশেষ, বিশেষ পুনঃগঠন ও বিশেষ পুনঃতফসিলী করণের অগ্রগতি, ইসিএল, বাংলা কিউআর বা ক্যাশলেস লেনদেন সহ অন্যান্য সকল ব্যবসায়িক পারফরমেন্স নিয়ে অগ্রণী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম সার্কেলের সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা প্রধান/শাখা ব্যবস্থাপক এবং আইবিইউ ব্যবস্থাপকদের নিয়ে "পর্যালোচনা সভা" গত বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের হোটেল সেন্টমার্টিনস্থ কাকলী হলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম। প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে সরকারের কর্মসংস্থান সৃষ্টির জন্য ঘোষিত বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ সমূহের সফল বাস্তবায়ন করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রত্যেক শাখাকে মাসে ন্যূনতম ২টি করে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ করার নির্দেশনা প্রদান করেন। ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে বাংলা কিউআর কোড সম্প্রসারণের লক্ষ্যে জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে নো কস্ট এবং লো কস্ট ডিপোজিট আহরন, খেলাপী ও অবলোপনকৃত ঋণ আদায় এবং ব্যাংকিং খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সহ জাল-জালিয়াতি রোধে সর্বোচ্চ সতর্ক থাকার গুরুত্ব আরোপ করেন। মহাব্যবস্থাপকের নির্দেশনার আলোকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার করার মাধ্যমে সভার সমাপ্তি হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সার্কেলের ৭৮ টি শাখার শাখা প্রধান, অঞ্চল প্রধান, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সার্কেল উপমহাব্যবস্থাপক এ বি এম সাইফুদ্দীন খান চৌধুরী।
এমএসএম / এমএসএম
ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০
ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার
সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ
নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান
উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
তজুমদ্দিনে ইউএনও নেতৃত্বে বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রায়গঞ্জে বাড়ির উঠানে রাখা সিএনজি চালিত অটোরিকশায় আগুন
পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা
ইতালি পাঠানোর নামে তিন তরুণ নিখোঁজ: ১ কোটি ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও চীবর দানে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর
বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি