ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান


আসাদুজ্জামান  photo আসাদুজ্জামান
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ৩:২৯

দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টি ও সরকার পতনের নীল নকশা আঁকছে আওয়ামী লীগ; অন্তরালে কাজ করছে জামায়াত। পতিত আওয়ামী লীগ-কে রাজনীতিতে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সেসময়, দেশবাসীর উদ্দেশ্যে রাশেদ খান বলেন, 
"মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এঁর হাত ধরে রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।"

তিনি অভিযোগ করে বলেন, 
"চব্বিশের জুলাই আন্দোলনে পরাজিত শক্তি এবং একাত্তরের ঘাতকেরা আজ একসাথে মিলেমিশে বিএনপি সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেইসাথে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের অপচেষ্টাও চালাচ্ছে। তবে, এটিও মনে রাখা উচিত যে, আওয়ামী লীগ ফিরলে ভবিষ্যতে জামায়াতকেই সবচেয়ে বড় খেসারত দিতে হবে। জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাশেদ খান আরও বলেন, 
"সরকার যখন রাষ্ট্র পুনর্গঠনের মূল ধারায় আলোকপাত করছে, ঠিক তখনই একটি মহল পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। জামায়াত আমীরের সাম্প্রতিক বক্তব্য এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার হুমকির মধ্যে স্পষ্ট যোগসূত্র রয়েছে। 

তিনি বলেন, 
"বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখার বদলে জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সংস্কার কাজে বাঁধা সৃষ্টি করছে। এমনকি জ্বালানি সংকটের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ইস্যুকে পুঁজি করে তারা লংমার্চের নামে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে।"

জামায়াতের হাইকমান্ডের প্রতি কঠোর হুঁশিয়ারি প্রদান করে রাশেদ খান বলেন, 
"নির্বাচনের আগেই আওয়ামী লীগ-কে সাধারণ ক্ষমা ঘোষণার যে মনোভাব জামায়াত দেখাচ্ছে, তা আত্মঘাতী। তাদের এই ইন্ধনেই নিষিদ্ধ ঘোষিত ও গণ রোষানলে পতিত ছাত্রলীগ-যুবলীগ রাজপথে মিছিল করার দুঃসাহস পাচ্ছে।

জামায়াত নেতাদের মনে রাখা উচিত, যে আওয়ামী লীগ-কে তারা ফেরাতে চাচ্ছে, সেই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে, আবারও তাদের নেতা-কর্মীদের ফাঁসি কাষ্ঠে ঝুলাবে। তাই, এই দেউলিয়াত্বের রাজনীতি বন্ধ করে জামায়াত নেতাদের অতি দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন।"

সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ