উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
উচ্চ উৎপাদন খরচ ও বাজারে কম দামের কারণে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের কৃষকরা এখন নতুন সংকটের মুখে পড়েছেন; ভরা মৌসুমে আউশ ধানের দাম আশঙ্কাজনকভাবে কমে গেছে।
বোরো ও আমন মৌসুমের মধ্যবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ফসল হিসেবে বিবেচিত আউশ ধানের এই দরপতন ফসলটির চাষাবাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
দেশের প্রধান আউশ উৎপাদনকারী উত্তারঞ্চলের ১৬ জেলার কৃষকরা বাম্পার ফলন পেলেও উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে সার, সেচ, কীটনাশক ও শ্রমের পেছনে করা খরচও অনেকে তুলতে পারছেন না।
কৃষক ও ব্যবসায়ীরা জানান, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর রাজশাহী জেলার স্থানীয় বাজারগুলোতে প্রতি মণ আউশ ধান ৬৫০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ গত বছর একই সময়ে এর দাম ছিল ১,০০০ থেকে ১,২০০ টাকা।
জীবনযাত্রার ব্যয় যখন ক্রমাগত বাড়ছে, ঠিক তখনই ধানের এই দরপতন ঘটল।
পাবনা সদর উপজেলার টেবুনিয়া অঞ্চলের কৃষক মোঃ জহুরুল ইসলাম জানান, তিনি এ বছর প্রায় ৬ বিঘা জমিতে আউশ ধানের চাষ করেছেন এবং প্রতি বিঘায় তার খরচ হয়েছে ১৪,০০০ থেকে ১৫,০০০ টাকা।
তিনি বলেন, ‘ধানের জাতভেদে প্রতি বিঘায় ১২ থেকে ১৬ মণ ফলন পেয়েছি। কিন্তু এখন ধান বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ৭৫০ টাকা মণ দরে।’
তিনি আরও বলেন, ‘এই দামে বিক্রি করে প্রতি বিঘায় আমার ৩,০০০ থেকে ৪,০০০ টাকা লোকসান হচ্ছে।’
উৎপাদন খরচের সাথে কৃষকের নিজস্ব জমির মূল্য হিসাব করলে এই লোকসানের পরিমাণ আরও অনেক বেড়ে যায়।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর আউশ ধানের আনুমানিক উৎপাদন খরচ প্রতি বিঘায় ২১,২৪৫ টাকা; যার মধ্যে জমির ভাড়া বা ব্যবহারের মূল্য (ইম্পিউটেড কস্ট) হিসেবে ৮,০০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। বিঘা প্রতি গড় ফলন ১৪ মণ এবং প্রতি মণের বাজারদর ৭৫০ টাকা হওয়ায় কৃষকরা বিঘা প্রতি মাত্র ১০,৫০০ টাকা আয় করছেন।
জমির মূল্য হিসাবের মধ্যে ধরলে বিঘা প্রতি আনুমানিক ১০,৭৪৫ টাকা এবং তা বাদ দিলে ২,৭৪৫ টাকা লোকসান হচ্ছে।
ঐ এলাকার আরেক কৃষক ৬৬ বছর বয়সী বাবুল হোসেন জানান, তিনি প্রায় চার দশক ধরে আউশ ধান চাষ করছেন, কিন্তু উৎপাদন খরচ এতটা বাড়তে আগে কখনো দেখেননি।
তিনি বলেন, ‘গত বছর প্রতি মণ ধান ১,০০০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হয়েছিল। এ বছর দাম ৭০০ টাকার মতো। এমনকি এই দামেও ব্যবসায়ীরা ধান কিনতে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না।’
কৃষকরা জানান, সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আউশ চাষ ক্রমশ ব্যয়বহুল হয়ে পড়েছে।
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কৃষক মোঃ আহাদ আলীর বরাত দিয়ে একজন গণমাধ্যমকর্মী এ প্রতিনিধিকে জানান, সারের সংকটের কারণে কৃষকরা খোলা বাজার থেকে বেশি দামে সার কিনতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, অনেক কৃষকই বাকিতে সার, কীটনাশক ও সেচ সুবিধা নিয়েছিলেন এবং এখন ঋণ পরিশোধের জন্য সদ্য কাটা ধান দ্রুত বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
তবে ব্যবসায়ীরা ধানের দাম কমে যাওয়ার জন্য বড় চালকলগুলোর পক্ষ থেকে চাহিদার অভাবকে দায়ী করেছেন।
পাবনার চাটমোহরের মৌসুমি ধান ব্যবসায়ী একরাম হোসেন জানান, গত বছর আউশ ধান প্রতি মণ প্রায় ১,০০০ টাকায় বিক্রি হয়েছিল এবং পরে তা বেড়ে ১,২০০ থেকে ১,৩০০ টাকায় পৌঁছায়। তিনি বলেন, ‘এ বছর আমরা তা প্রতি মণ মাত্র ৭০০ থেকে ৭৫০ টাকায় কিনছি।’
দাম এতটা কমে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বড় চালকল মালিকরা ধান কিনছেন না।
ঈশ্বরদী উপজেলার চালকল মালিক মোঃ লিটন বলেন, ‘বাজারে ভোক্তারা যে দামে চাল কিনছেন, আমরা সেই দামে চাল বিক্রি করতে পারছি না। আমার গুদামে এখনো বিপুল পরিমাণ চাল অবিক্রীত পড়ে আছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, এ বছর (২০২৫-২০২৬) ৫৬ হাজার ৪৪৫হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে এবং এতে ২ লাখ ৬৯ হাজার ৭৩১ টন ধান উৎপাদিত হয়েছে। বিগত বছরের হিসাব অনুযায়ী ক্রমান্বয়ে আবাদের পরিমান কমে আসছে।।
পাবনা জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন,‘সরকার উৎপাদন খরচ ও বাজারমূল্যের মধ্যকার ব্যবধানের বিষয়টি স্বীকার করেছেন। তারা বলেন, "আমরা সরকারকে উৎপাদন খরচের বিষয়ে জানিয়েছি এবং ধানের দামের সাপ্তাহিক প্রতিবেদনও পাঠিয়েছি।"
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মীর মীর খালেদ ইকবাল চেীধুরী দৈনিক সকালের সময়কে বলেন, পরপর ফসলের লোকসান কৃষকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে; বিশেষ করে যারা চাষাবাদের জন্য ঋণের ওপর নির্ভরশীল । তিনি আরো উল্লেখ করেন যে, বিশেষ করে কৃষক ধান আবাদে যে পরিমান খরচ হচ্ছে; উৎপাদিত ধানের মূল্য কম হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এমএসএম / এমএসএম
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত