ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ৩:৩৮

রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তির ফোনকলের পর ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহআলী থানাধীন ব্লক ডি-এর ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)  জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, কলটি গ্রহণ করেছিলেন কলটেকার মো. সাহেল খান। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় ও তদারক করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই মো. মাসুম বিল্লাহ।

তিনি জানান, ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর শাহআলী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী কন্যাশিশুটিকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারের পর শিশুটিকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটিকে সেখানে ভর্তি করা হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কর্মকর্তা আনোয়ার সাত্তার আরও জানান, শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নবজাতক শিশুটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

aliul / aliul

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত

বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের