ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ৩:৪৪

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধে করণীয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্ব এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপপরিচালক মাহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জনাব জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 
কর্মশালায় বক্তারা মাদকাসক্তির ফলে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানাবিধ ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। মাদকাসক্তি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন করা, মাদকের বিস্তার ও সহজলভ্যতা রোধ, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন