ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ক্যান্টনমেন্ট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ পুলিশ কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামে বর্ণিত স্থানে বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিও রেকর্ডকে কেন্দ্র করে গত (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়। পরে ঐদিন রাতেই তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ এর পর থেকে এখন পর্যন্ত ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের অবস্থান শনাক্ত করা যায়নি।
aliul / aliul
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি
রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার
বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান
জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত
টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত
বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা