উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজে ২০২৬ -২০২৭ ইং শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর উলিপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ হলরুমে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিলো নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও আলোচনা সভা।
অর্থনীতি বিভাগের প্রভাষক জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও পদার্থ বিভাগের প্রভাষক নিত্যানন্দ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু যোবায়ের আল মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সফিকুল ইসলাম ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আখতার।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের জন্য প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও আরো দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, রাষ্টবিজ্ঞান বিভাগের প্রভাষক আলমগীর হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, আইসিটি বিভাগের প্রভাষক গৌতম কুমার সরকার, ২য় বর্ষের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম জান্নাত, ১ম বর্ষের শিক্ষার্থী রওনক বিনতে রায়হান, মেহজাবীন নাজাত ফাহিমা প্রমূখ।
সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
Link Copied