ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ৪:২৮

কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ, যুব-নারীর কর্মসংস্থান নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক ইউনিয়ন সমিতির সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকদের কল্যাণ, শ্রম আইন মেনে চলা এবং বিশেষ করে যুব ও যুব নারীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিভিন্ন বিষয় সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং অপরাজেয়-বাংলাদেশের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। অপরাজেয়-বাংলাদেশের উপজেলা সমন্বয়ক মোছা. মোমেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। সভায় বক্তব্য দেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তৈমুর হক তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান, নারী উদ্যোক্তা ও লেকমি বিউটি পার্লারের উদ্যোক্তা মোছা. জেমি আক্তার, উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি মো. আরিফুল ইসলামসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, যুব ও যুব নারী উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ, শ্রম আইন যথাযথভাবে অনুসরণ, নিরাপদ কর্মপরিবেশ তৈরি, সচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে যুব ও যুব নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ বাড়াতে নিয়োগকর্তা, শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়েও মতামত দেন বক্তারা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেক নিয়োগকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কর্মক্ষেত্রে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, বিশেষ করে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে শ্রম আইন যথাযথভাবে অনুসরণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এজন্য প্রশিক্ষণ, কর্মশালা, সচেতনতামূলক কার্যক্রম এবং নতুন উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। সভায় উপস্থিত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং ব্যবসা পরিচালনার নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করা, যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের মধ্যে কার্যকর সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন