ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূল্লী উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূল্লী উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সভাপতি মনোরঞ্জন সিং এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার দত্ত। এছাড়া বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নাজিমুল ইসলাম লাল, পূজা উদযাপন পরিষদ ভূল্লী শাখার সাধারণ সম্পাদক তপন কুমার রায়, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভূল্লী অঞ্চলের পাঁচটি ইউনিয়নের ৬৪টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় সাড়ে চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি অংশ নেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও বিরাজমান সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এ দেশের গর্বিত নাগরিক এবং কোনো পরিস্থিতিতেই মনোবল হারানো যাবে না। তিনি সম্প্রীতির স্মৃতিচারণ করে বলেন, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া হবে না। একই সঙ্গে আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২