ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর
রাজধানীর কারওয়ান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইয়ের সময় এক পথচারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক ছিনতাইকারী ও মাদকসেবীর বিরুদ্ধে। তবে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও ছিনতাইকারীকে ছাড়েননি ভুক্তভোগী। আহত অবস্থাতেই ওই ছিনতাইকারীকে মারধর করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী ও ছিনতাইকারীর প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় ওই পথচারীকে ছুরিকাঘাত করেন এক ব্যক্তি। এতে তিনি গুরুতর আহত হন। তবে আহত অবস্থাতেই তিনি ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
মোবাইলে ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তি অন্য একজনকে মারধর করছেন। যিনি মারধর করছেন তার শরীর রক্তে ভেজা, পিঠে ছুরির আঘাত ও পড়নের জামা ছেড়া। পাশে থাকা আরও ২-৩ জন ব্যক্তিও ওই ছিনতাইকারীকে মারধর করে।
ঘটনাটি নিশ্চিত করে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামন বলেন, ছিনতাইকারী বলব না, যাকে মারধর করা হয়েছে সে মাদকসেবী। এ ঘটনায় ওই মাদকসেবীকে আটক করেছি। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।
aliul / aliul
ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর
নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী
নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে
সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি
রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার
বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান
জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত