ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৬ রাত ১০:৪৮

ভারতীয় চোরাই মাল সহ বাকি সিকদার নামে এক চোরা কারবারি গ্রেফতার। গত রাত দুটোর সময় ট্রাক ভর্তি করে, বরগুনার কাকচিড়া থেকে চোরাই মাল বিক্রি করার উদ্দেশ্যে ঢাকায় রওনা দিলে, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাই মাল সহ বাকি শিকদারকে গ্রেফতার করে ভান্ডারিয়া থানা পুলিশ। বাকি শিকদার গোপালগঞ্জ কোটালীপাড়ার পিঞ্জরী ইউনিয়নের কাগডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ আলী শিকদারের ছেলে। দীর্ঘদিন যাবত বরগুনা কাকচিড়া বাজারে ভাঙ্গারির ব্যবসা করে আসছে, তিনি সরকারি মাল চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে । কিছুদিন আগে একই গ্রামের ফায়েক শিকদারের ছেলে সুজন সিকদার এই চক্রের সদস্য,বাকি শিকদারের ছাত্র ছায়ায় পাথরঘাটা থানায় সাড়ে ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন। বর্তমানে বরগুনা জেল হাজতে রয়েছেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, ভারতের চোরাই মাল শুল্ক ফাঁকি দিয়ে, বিক্রি করার উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাইমাল যাহার বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ ২৫ হাজার টাকার বিভিন্ন মালামাল সহ বাকি শিকদারকে গ্রেফতার করি, বিশেষ ক্ষমতা আইনে ও চোরাচালান মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২