ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান শাকিলকে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) হিসেবে বদলি করা হয়েছে।
রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশানকে ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক-শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে কর্মকর্তাদের উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
aliul / aliul
শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত
মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার
ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
মোহাম্মদপুরের ফার্মেসিতে গুলি, তদন্তে পুলিশ
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ