ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৯-২০২৬ দুপুর ৩:৪৮

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি এলাকার সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীমাই খালের পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি এলাকার সেতুর পাশে শ্রীমাই খালের মধ্যে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

aliul / aliul

মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

চট্টগ্রামে পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

আলিপুরা সেতু মেরামত, ঢাকামুখী এক লেনে চলবে যানবাহন

পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধান কর‌তে হ‌বে : শামা ওবায়েদ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি

লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি