মানিকগঞ্জে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা
মানিকগঞ্জে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক শান্তি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কালীবাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন বলেন, পূজামণ্ডপ থেকে শুরু করে দেশে চলমান সহিংসতার পেছনে বিএনপি-জামায়াতের মদদ রয়েছে। তাদের মদদেই এসব কাণ্ড ঘটেছে। দীর্ঘদিন পর আবার বিএনপি-জামায়াত মাথা চাড়া দিয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের প্রতিহত করতে সব সময় সচিষ্ট রয়েছে।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি তুষার কান্তি সরকার তপু, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, সুলতানুল আজম খান আপেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মোমিন উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied