ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৯-২০২৬ দুপুর ৪:৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কাজ এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জুম প্ল্যাটফর্মে শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ওই রাত থেকেই সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষক সমিতির সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ বলেন, আমাদের সভা হয়েছে। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো চালু থাকবে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে চুয়েট শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সংগঠনটির অবস্থান ও সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই শিক্ষক সমিতির পক্ষ থেকে সর্বাত্মক কর্মবিরতির এ ঘোষণা এলো।

aliul / aliul

মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

চট্টগ্রামে পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

আলিপুরা সেতু মেরামত, ঢাকামুখী এক লেনে চলবে যানবাহন

পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধান কর‌তে হ‌বে : শামা ওবায়েদ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি

লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি