চট্টগ্রামে পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়ায় পৃথক অভিযানে ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার টাকা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে পৃথক সময়ে পটিয়া ও সাতকানিয়ায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
গ্রেপ্তাররা হলেন— লোহাগাড়া উপজেলার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে মো. আকিব (২১) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিমা বেগম (৩৫)।
এসআরবি-৭ জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার ছদাহা হাসমতের দোকান এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে সন্দেহ হওয়ায় থামানো হয়। পরে সিএনজিতে তল্লাশি করে যাত্রীসিটের পেছনে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ৩১ হাজার ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় সিএনজি চালক আকিবকে আটক করা হয়।
এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে পটিয়ার কমল মুন্সীর হাট এলাকায় মেগা ইন্টারন্যাশনাল হলের সামনে আরেকটি চেকপোস্ট বসায় এসআরবি-৭।
এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী জসিম উদ্দিন ও তার স্ত্রী রিমা বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে তল্লাশিতে তাদের কোমরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি পুঁটলি পাওয়া যায়। এসব পুঁটলি থেকে ২ হাজার ৪২৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি-৭।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৩৩ হাজার ৪২৮টি। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার টাকা।
aliul / aliul
শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত
মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার
ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
মোহাম্মদপুরের ফার্মেসিতে গুলি, তদন্তে পুলিশ
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ