ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৯-২০২৬ দুপুর ৪:৩৯

চট্টগ্রামের মীরসরাইয়ে মিয়ানমারে পাচারকালে ৪টি ট্রাকভর্তি ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৩ পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মীরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন মীরসরাই। 

অভিযান চলাকালে ওই এলাকা থেকে ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সারগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য স্থানান্তর করা হচ্ছিল। এ সময় সেখান থেকে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯৬০ বস্তা (৪৮ হাজার কেজি) ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত ৪টি ট্রাক ও ১টি ফিশিং বোটসহ ৩ পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইউরিয়া সার, ট্রাক, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

aliul / aliul

চুয়েটে নতুন উপাচার্যের যোগদান প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

চট্টগ্রামে পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

আলিপুরা সেতু মেরামত, ঢাকামুখী এক লেনে চলবে যানবাহন

পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধান কর‌তে হ‌বে : শামা ওবায়েদ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি