ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ পালনের আহ্বান ডিএসসিসির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৯-২০২৬ বিকাল ৫:৫৪

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে আগামীকাল (শনিবার) ৭৫টি ওয়ার্ডে একযোগে পালিত হতে যাচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান বা ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে আগামী তিন মাস প্রতি শনিবার এ অভিযান অব্যাহত থাকবে। সাপ্তাহিক ক্লিনিং ডে : ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে ডিএসিসিসি।

​ডিএসসিসির ‘বর্ষা পূর্ব জরিপ ২০২৬’-এর তথ্য অনুযায়ী, এডিস মশার লার্ভা বহুতল ভবনে ৩৫.২৩%, স্বতন্ত্র বাড়িতে ২৭.৭৬%, নির্মাণাধীন ভবনে ১৭.৪৪% এবং সেমিপাকা বাড়িতে ১৪.৫৯% পাওয়া গেছে। প্রজননক্ষেত্রের ধরন বিশ্লেষণে দেখা যায়, প্লাস্টিকের ড্রামে ৮.৮৯%, মেঝেতে জমে থাকা পানিতে ১২.২৬% এবং বালতির পানিতে ১০.৩৪% লার্ভা শনাক্ত হয়েছে।

​বিশেষজ্ঞদের মতে, বসতবাড়ি বা ব্যক্তিগত আঙিনায় জমা পানি, ফুলের টব, এসি-ফ্রিজের ট্রে, কিংবা বাথরুমের কমোডে জন্মানো এডিস মশা নিয়ন্ত্রণ সিটি করপোরেশনের পক্ষে একা সম্ভব নয়। নিজ বাসাবাড়িতে প্রজনন হওয়া মশা পরিবারের সদস্যদের জন্যই সবচেয়ে বড় হুমকির কারণ। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; বরং নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখাই মূল সমাধান।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের অংশ হিসেবে আগামীকাল সকাল থেকে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ছাদ ও নির্মাণাধীন ভবনে কার্যকর লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং চালানো হবে। একই সঙ্গে জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ারসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হবে।

​এছাড়া সচেতনতা বাড়াতে ৭৫টি ওয়ার্ডেই বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে এবং ঘরে ঘরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ওয়ার্ড পর্যায়ের এই ‘ক্লিনিং ডে’ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

​আগামীকাল সকালে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও চারপাশের পরিবেশ পরিষ্কার রেখে এবং কোথাও পানি জমতে না দিয়ে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ সফল করতে সর্বস্তরের নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

​একই সঙ্গে নগরবাসীকে সচেতন করতে এবং কোথাও ৩ দিনের বেশি পানি জমতে না দেওয়ার বার্তা পৌঁছে দিতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা চেয়েছে ডিএসসিসি।

aliul / aliul

শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

মোহাম্মদপুরের ফার্মেসিতে গুলি, তদন্তে পুলিশ

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার