‘ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা’
ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি জোরদার করা প্রয়োজন। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
এমপি সাঈদ আল নোমান বলেন, নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাসই হতে পারে ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ে তোলা যাবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, নগর বিএনপির সদস্য আবুল হাসেম, মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা।
aliul / aliul
আট বিভাগেই বৃষ্টির আভাস
‘ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা’
দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করতে সই করলো বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগো
মিছিলে ব্যবহারের জন্য মুখোশ ও ককটেল সংগ্রহ করেছিলেন যুবলীগ নেতা ইমন
স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রযুক্তির প্রয়োগ করছি : মেয়র
তিস্তার পানি বাড়ছে, পাঁচ জেলায় সতর্কসীমায় ওঠার শঙ্কা
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি
ডেঙ্গু প্রতিরোধে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ পালনের আহ্বান ডিএসসিসির
চুয়েটে নতুন উপাচার্যের যোগদান প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩
চট্টগ্রামে পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি