ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ১১:২৯

বর্ণাঢ্য আয়োজনে স্মৃতি-আড্ডা আর আনন্দে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সা'দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়ে অ্যালামনাই অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা সদরের করটিয়া এলাকায় সরকারি সা'দত কলেজ প্রাঙ্গণে ২৫ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯২ সালে শুরু হওয়া ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের ৮৪৫ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ, ফটোসেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা'দত কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মো: শরীফ ইস্পাহানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক মোঃ শাহজাহান কবির। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সা'দত কলেজের সাবেক ভিপি মো: কামরুজ্জামান খান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আশেকুল হাসান, প্রফেসর খঃ আরিফ মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. শেখ ফরিদ, প্রফেসর জাহিদ হাসান দিপু, সহকারী অধ্যাপক কামরুন নাহার, ঝরা দেবনাথ, প্রভাষক লিপি আক্তার, মো: হাসানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রিমন হাসান ও সদস্য সচিব কামরুজ্জামান আকাশ'সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান খান রুবেল। অনুষ্ঠান প্রচার প্রচারণার সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ন আহবায়ক মো: রাশেদ খান মেনন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজিবুর রহমান সৌরভ। মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়। 

Aminur / Aminur

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ